পরিবারের অভিযোগ, মুখোশধারী একদল ডাকাত লুটপাটের পর তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম বলেন, গভীর রাতে ৪-৫ জনের একদল মুখোশধারী ব্যক্তি বাড়ির সামনে এসে তাঁর স্বামীর নাম ধরে ডাকাডাকি করে। দরজা খোলার পর তারা ঘরে ঢুকে নজরুল ইসলামকে হাত-পা বেঁধে মারধর শুরু করে। একপর্যায়ে তাঁকেও হাত-পা ও গলা বেঁধে নির্যাতন করা হয়। ডাকাতরা ঘরের চাবি নিয়ে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ ৬০ হাজার টাকা, প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
শাহানাজ বেগমের দাবি, ডাকাতরা চিনে ফেলার আশঙ্কায় তাঁর স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে। হামলায় আরও একজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা নজরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
তবে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “প্রাথমিকভাবে ডাকাতির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন