আজকের Channel 12 সংবাদ
শিরোনাম
favicon বন্দরে অটোরিকশাচালক মাসুদ হত্যা মামলার আসামি জুম্মান গ্রেপ্তার favicon কৃষি গবেষণা কাউন্সিলের গভর্নিং বডির সদস্য হলেন এমপি আবুল কালাম favicon সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার ঘোষণা টিপুর favicon কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মেহেদী হাসান favicon দেওভোগ মাদরাসা পরিদর্শনে বেফাক নেতারা, সুষ্ঠু তদন্তের আহ্বান favicon ফেসবুকে ’ধনী জেলার’ বঞ্চনার চিত্র তুলে ধরলেন পন্টি favicon দ্বিতীয় দিনেও পরীক্ষাকেন্দ্রে টিম খোরশেদের হাতপাখা ও পানি বিতরণ favicon বন্দরে হোসিয়ারি শ্রমিক হত্যার প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার favicon সোনারগাঁয়ে অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই-সহ আহত ৩ favicon বন্দরে নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার favicon বিএনপির পদধারী নেতা দেলুর বিরুদ্ধেও বৈষম্যবিরোধী মামলা!সমালোচনার ঝড় favicon রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার favicon রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪ টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র হবে : আইজিপি favicon ফতুল্লায় জবাই করে স্বামী হত্যা: আদালতে স্ত্রীর জবানবন্দি, মা-পুত্র-কন্যাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা favicon ফতুল্লায় জুটের গুদামে ভয়াবহ আগুন, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি favicon সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট, আহত ১২ favicon নারায়ণগঞ্জে এএসআই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন favicon আমাদের উদ্দেশ্য কাউকে জরিমানা করা বা জেলে পাঠানো নয় : প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon সিদ্ধিরগঞ্জে বৈষম্য মামলায় আওয়ামী লীগ কর্মী মান্নান গ্রেফতার favicon বন্দরে পাওনা টাকা চাইতে গিয়ে ইউপি সদস্যের মারধরে প্রাণ হারালেন বৃদ্ধ favicon পবিত্র আশুরা উপলক্ষে দারুল ইশক হোসাইনীয়া খানকা শরীফে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত favicon বন্দর থানার ওসি আশরাফ বদলী,স্থলাভিষিক্ত হবেন জামাল favicon আন্তর্জাতিক গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহাগ favicon সিদ্ধিরগঞ্জে স্কুল ছাত্রী স্বপ্না হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলন favicon মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত জরুরি : জেলা প্রশাসক favicon আত্মবিশ্বাস নিয়ে হলে যাবে এবং ভালো করে পরীক্ষা দিবে : ডিসি রায়হান কবির favicon রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে কারখানায় ডাকাতি, গ্রেপ্তার ২ favicon আওয়ামী লীগের নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে নারায়ণগঞ্জে সেনা মোতায়েনে favicon বর্তমানে যে পরিবেশ দূষণ হচ্ছে,আমাদের স্বার্থপরতার কারণেই : পরিবেশ প্রতিমন্ত্রী favicon ছাড়া পেলেন ডিবি থেকে এমপি পুত্র যুবদল নেতা সজীব favicon ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি নিখোঁজ, থানায় জিডি favicon ফতুল্লার পঞ্চবটী থেকে পাগলা পর্যন্ত সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির favicon শহরের জিমখানা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী নিপু গ্রেপ্তার favicon সোনারগাঁয়ের এমপি মান্নানের ছেলে যুবদলের সজীব ‘আটক’: নেওয়া হয়েছে ঢাকা ডিবি অফিসে favicon ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ১ শিশুর মৃত্যু, আহত ৪ favicon সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার favicon আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসিল্যান্ডসহ আহত- ৬ favicon নারায়ণগঞ্জের চর সৈয়দপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত favicon রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন favicon সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় আল মদিনা শপিংমলে আগুন favicon নারায়ণগঞ্জে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ করবে জেলা পরিষদ favicon সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার favicon রুপগঞ্জের বালু নদীর কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে : প্রতিমন্ত্রী favicon আ. লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon আজ ভয়াল ১৬ জুন: নারায়ণগঞ্জের ইতিহাসের ভয়াবহ অধ্যায়, বিচার শেষ হয়নি ২৫ বছরেও favicon চাষাড়া বোমা হামলায় নিতেদের স্বজনরা আজও অপেক্ষায় বিচারের favicon অসুস্থ মায়ের জন্য সাংবাদিক তানভীরের দোয়া কামনা favicon ফতুল্লা থেকে অপহৃত শিশু উদ্ধার, ২ জন গ্রেপ্তার favicon নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি favicon নারায়ণগঞ্জে অফিসার্স ক্লাবের নতুন ভবন উদ্বোধন

আমাদের উদ্দেশ্য কাউকে জরিমানা করা বা জেলে পাঠানো নয় : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আমাদের উদ্দেশ্য কাউকে জরিমানা করা বা জেলে পাঠানো নয় : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

 

 

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় টাস্কফোর্সের উদ্যোগে আজ রাজধানীর বনানীর ১৮, ২১ ও ২৪ নম্বর সড়কে এডিস মশার লার্ভা অনুসন্ধান ও ধ্বংসে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, আমাদের উদ্দেশ্য কাউকে জরিমানা করা বা জেলে পাঠানো নয়; আমাদের উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো এবং ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা। তিনি বলেন, সিটি করপোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। নিয়মিত অভিযান চললেও এটি সফল করতে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের পরিবার ও সন্তানদের স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে বিষয়টি সরাসরি জড়িত।

 

তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাড়ির ছাদ, আঙিনা, বেসমেন্ট, ফুলের টব, ডাবের খোসা, রঙের কৌটা, পুরোনো টায়ার বা যেকোনো পাত্রে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে। প্রতি তিন দিন পরপর জমে থাকা পানি ফেলে দিতে হবে এবং পরিবারের সদস্যদের নিয়ে নিয়মিত বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি যত্রতত্র ময়লা না ফেলারও আহ্বান জানান তিনি।

 

প্রতিমন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক ও ওয়ার্ড কার্যালয়গুলো থেকে বিনামূল্যে মশার লার্ভা ধ্বংসকারী ট্যাবলেট সংগ্রহ করা যাবে। নাগরিকদের নিজ উদ্যোগে এসব ট্যাবলেট ব্যবহার করে জমে থাকা পানিতে লার্ভা ধ্বংসের আহ্বান জানান তিনি।

তিনি গণমাধ্যমের প্রতি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-কে নির্মাণাধীন ও আবাসিক ভবনগুলোতে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সদস্যদের নোটিশ দেওয়ার অনুরোধ করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারি কোয়ার্টারগুলোতেও একই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

 

অভিযান শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আওতায় প্রতিদিন বাসাবাড়ি, বিভিন্ন স্থাপনা ও রেস্টুরেন্টে পরিচ্ছন্নতা অভিযান, ওষুধ ছিটানো এবং লার্ভা ধ্বংস কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, টানা তিন দিনের অভিযানে বনানীর সরকারি কোয়ার্টার ও আশপাশের প্রায় ৫০ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে, যা নাগরিক সচেতনতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়।

 

অভিযান চলাকালে বনানীর ২৪ নম্বর সড়কের একটি নির্মাণাধীন আবাসিক ভবনে সতর্ক করার পরও এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী দণ্ডবিধির ২৬৯ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

অভিযানের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাইকিং, লিফলেট ও স্টিকার বিতরণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় প্রতিমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে তাঁদের নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান।

 

অভিযানকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আজিজুন নেছা, বনানী সোসাইটির সহ-সভাপতি ড. তানভীর আহমেদ খান, সাধারণ সম্পাদক ইরফান ইসলাম, জয়েন্ট ট্রেজারার ডা. শাহেদ হায়দার চৌধুরী, ম্যানেজার সৈয়দ মোস্তাক উদ্দীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ

বন্দরে অটোরিকশাচালক মাসুদ হত্যা মামলার আসামি জুম্মান গ্রেপ্তার

বন্দরে অটোরিকশাচালক মাসুদ হত্যা মামলার আসামি জুম্মান গ্রেপ্তার

কৃষি গবেষণা কাউন্সিলের গভর্নিং বডির সদস্য হলেন এমপি আবুল কালাম

কৃষি গবেষণা কাউন্সিলের গভর্নিং বডির সদস্য হলেন এমপি আবুল কালাম

সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার ঘোষণা টিপুর

সনাতন ধর্মাবলম্বীদের পাশে  থাকার ঘোষণা টিপুর

কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মেহেদী হাসান

কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মেহেদী হাসান

দেওভোগ মাদরাসা পরিদর্শনে বেফাক নেতারা, সুষ্ঠু তদন্তের আহ্বান

দেওভোগ মাদরাসা পরিদর্শনে বেফাক নেতারা, সুষ্ঠু তদন্তের আহ্বান

ফেসবুকে ’ধনী জেলার’ বঞ্চনার চিত্র তুলে ধরলেন পন্টি

ফেসবুকে ’ধনী জেলার’ বঞ্চনার চিত্র তুলে ধরলেন পন্টি

দ্বিতীয় দিনেও পরীক্ষাকেন্দ্রে টিম খোরশেদের হাতপাখা ও পানি বিতরণ

দ্বিতীয় দিনেও পরীক্ষাকেন্দ্রে টিম খোরশেদের হাতপাখা ও পানি বিতরণ

বন্দরে হোসিয়ারি শ্রমিক হত্যার প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার

বন্দরে হোসিয়ারি শ্রমিক হত্যার প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই-সহ আহত ৩

সোনারগাঁয়ে অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই-সহ আহত ৩

বন্দরে নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বন্দরে নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিএনপির পদধারী নেতা দেলুর বিরুদ্ধেও বৈষম্যবিরোধী মামলা!সমালোচনার ঝড়

বিএনপির পদধারী নেতা দেলুর বিরুদ্ধেও বৈষম্যবিরোধী মামলা!সমালোচনার ঝড়

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪ টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র হবে : আইজিপি

রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪ টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র হবে : আইজিপি

ফতুল্লায় জবাই করে স্বামী হত্যা: আদালতে স্ত্রীর জবানবন্দি, মা-পুত্র-কন্যাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ফতুল্লায় জবাই করে স্বামী হত্যা: আদালতে স্ত্রীর জবানবন্দি, মা-পুত্র-কন্যাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ফতুল্লায় জুটের গুদামে ভয়াবহ আগুন, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ফতুল্লায় জুটের গুদামে ভয়াবহ আগুন, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট, আহত ১২

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট, আহত ১২

নারায়ণগঞ্জে এএসআই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন

নারায়ণগঞ্জে এএসআই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন

আমাদের উদ্দেশ্য কাউকে জরিমানা করা বা জেলে পাঠানো নয় : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আমাদের উদ্দেশ্য কাউকে জরিমানা করা বা জেলে পাঠানো নয় : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সিদ্ধিরগঞ্জে বৈষম্য মামলায় আওয়ামী লীগ কর্মী মান্নান গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে বৈষম্য মামলায় আওয়ামী লীগ কর্মী মান্নান গ্রেফতার

বন্দরে পাওনা টাকা চাইতে গিয়ে ইউপি সদস্যের মারধরে প্রাণ হারালেন বৃদ্ধ

বন্দরে পাওনা টাকা চাইতে গিয়ে ইউপি সদস্যের মারধরে প্রাণ হারালেন বৃদ্ধ