সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানার মালিককে কারাদণ্ড
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরির অভিযোগে এক চুন কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ জুন) আঞ্চলিক বিক্রয় বিভাগ সোনারগাঁওয়ের আওতাধীন এলাকায় অবৈধ গ্যাস লাইন ও সংযোগ বিচ্ছিন্ন করতে পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানকালে সোনারগাঁও জাদুঘর সংলগ্ন ইছাপাড়া এলাকার একটি অবৈধ চুন কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করে রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরির প্রমাণ পাওয়ায় মেসার্স প্রান্ত ট্রেডার্স এর মালিক মো. আবু বক্কর (২৬), কে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১২(১) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাস চুরি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন